মিশরে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে দেশটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির প্রতি আহবান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সোমবার কায়রোতে সিসির সঙ্গে এক বৈঠকে এ আহবান জানান কেরি। কায়রোতে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের জন্য একটি দাতা সম্মেলনের ফাঁকে ওই বৈঠক হয়।
মিশর ক্রমেই গণতন্ত্রের পথ থেকে সরে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের আশঙ্কা। দেশটির নেতৃত্ব ওই আশঙ্কা দূর হওয়ার মতো অবস্থা ফিরিয়ে না আনা পর্যন্ত ওয়াশিংটন কায়রোকে দেওয়া বার্ষিক ১০৩ কোটি মার্কিন ডলারের সহায়তা স্থগিত করেছে।
কেরি অতীতের কায়রো সফরগুলোতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মিশরকে বাকি বিশ্বের কাছে প্রমাণ করতে হবে যে দেশটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। সূত্র: এএফপি
এসএমএ





