মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বিদ্রোহীদের সঙ্গে সহিংসতায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত জাতিসংঘ মিশন। দেশটির রাজধানী বাঙ্গুই থেকে ৩৫০ কিলোমিটার দূরে একটি গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে।

সাহায্য সংস্থা থেকে ১০ জন নিহতের কথা বলা হলেও প্রেসিডেন্টের এক মুখপাত্র দাবি করেছেন নিহতের সংখ্যা অন্তত ২৬। তিনি বলেন, মূলত মুসলিম সেলেকা বিদ্রোহী সংগঠন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে মাসুষ হত্যা করেছে।

২০১৩ সালের মার্চ থেকেই দেশটিতে সহিংসতা চলে আচণে। এসময় নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ। বর্তমানে সেখানে জাতিসংঘের ১১ হাজার শান্তিরক্ষী সদস্য দায়িত্বপালন করছেন।

এমএনজে