ইন্দোনেশিয়ায় স্কুল শিশু শিক্ষার্থী এবং অভিভাবক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

স্থানীয় সময় বুধবার (১০ মার্চ) দেশটির জাভা দ্বীপের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটির ৩৯ জন যাত্রী জীবিত আছেন। খবর রয়টার্স’র।

আজ (১১ মার্চ) বৃহস্পতিবার দেশটির উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরে বাসটি খাদে পড়ে যায়।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাসটিতে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ছিলেন। উদ্ধারকারী সংস্থা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে।

এমবি