যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ যেসব দেশ ইসলামিক স্টেট (আইএস)-কে নির্মূলের জন্য কোয়ালিশন গঠন করেছে সেসব দেশের নাগরিকদেরকে হত্যার জন্য আহ্বান জানিয়েছে সশস্ত্র এই সংগঠনটি। ইসলামিক স্টেট তার অনুসারীদেরকে সোমবার এ আহ্বান জানিয়েছে।

সোমবার আইএস-এর একটি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেন সংগঠনটির মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি। ওয়েবসাইট মনিটর করে এমন বিশেষজ্ঞরা সোমবার এটি প্রকাশ করেছেন।

বিবৃতিতে বারাক ওবামাসহ অন্যান্য পশ্চিমা নেতৃবৃন্দকে ক্রুসেডার বলে অভিহিত করা হয়েছে। উল্লেখ্য, আইএস-কে দমনে আমেরিকার নেতৃত্বে একটি আন্তর্জাতিক কোয়ালিশন গঠিত হয়েছে।

এদিকে, সিরিয়ায় আইএস-এর অব্স্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে, হামলার আগে দামেস্কের অনুমতি নেয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দামেস্কও অনুমতি নেয়ার ব্যাপারটি স্বীকার করেছে। সূত্র: নিউইয়র্ক টাইমস ও বিবিসি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ