"আমার জীবন এবং শাসনকাল একটি খোলা বইয়ের মতো। প্রধানমন্ত্রীর অফিসে বসে আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। দেশের জন্য আমি সর্বোচ্চভাবে কাজ করার চেষ্টা করেছি।" কথাগুলো বলেছেন ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং। খবর এনডিটিভির। কংগ্রেস সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এগুলোই হচ্ছে তার শেষ কথা। জনগণের রায়কে সম্মান দেখানো উচিত বলেও মনে করেন তিনি। মনমোহন দাবি করে বলেন, "ভারত এক দশক আগের চেয়ে এখন অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে।" উল্লেখ্য গত এক দশক ধরে টানা দু দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মনমোহন। ৮১ বছর বয়সী মনমোহন তার বিদায়ী ভাষণে বলেন, "আমি আমার দেশের কাছে, এই মহান মাটির কাছে ঋণী। দেশ বিভাগের আগের একজন সুবিধাবঞ্চিত শিশু থেকে দেশ আমাকে উচ্চ ক্ষমতাসম্পন্ন অফিসে আসার পথ করে দিয়েছে। এটি এমন একটি ঋণ, যা আমি কখনও শোধ করতে পারবো না।" নতুন সরকারের জন্য আশীর্বাদ জানিয়ে মনমোহন বলেন, "নতুন সরকার দেশের বৃহত্তর স্বার্থে যা করবে তা-ই যেন সফল হয়।" ড. মনমোহন সিং আজ বিকেলে মন্ত্রিসভার শেষ বৈঠকে বসবেন। এরপর তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সৌজন্যে বিদায়ী ডিনারের আয়োজন করবেন। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
'আমার জীবন খোলা বইয়ের মতো'
"আমার জীবন এবং শাসনকাল একটি খোলা বইয়ের মতো। প্রধানমন্ত্রীর অফিসে বসে আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। দেশের জন্য আমি সর্বোচ্চভাবে কাজ করার চেষ্টা করেছি।" কথাগুলো বলেছেন ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং। খবর এনডিটিভির।





