অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুর সরকার দেশটিতে সুইস ব্যাংক বিএসআইয়ের শাখা বন্ধের নির্দেশ দিয়েছে। খবর বিবিসির।
সুইজারল্যান্ডের ওই ব্যাংকের সিঙ্গাপুর শাখাটি মালয়েশিয়ার ওয়ান এমবিডি ফান্ডের দুর্নীতির সঙ্গেও জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় ইতিমধ্যে বিএসআই ব্যাংকের প্রধান নির্বাহী স্টেফেনো কডুরি পদত্যাগ করেছেন।
এছাড়া সুইস কর্তৃপক্ষ দেশটির ওই ব্যাংকের দুর্নীতির ব্যপারে তদন্ত শুরু করেছে।
ওএফ





