পেট থেকে বের করা হলো দু'ফুট লম্বা নল। ডাক্তারি পরিভাষায় যার নাম রাইলস টিউব। চিকৎসকের ভুল অপারেশনের জেরে ৩ বছর ধরে পেটে এই পাইপ বয়ে বেড়িয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা কালিপদ মুখার্জি। তিনি পেশায় নাইটগার্ড।
২০১০ সালে ট্রেকার দুর্ঘটনায় আহত হন কালিপদ মুখার্জি।ওই বছর জুন-জুলাই মাসে ভর্তি করা হয় কলকাতার একটি হাসপাতালে। সেখানেই তাঁর অপারেশন হয়। অপারেশনের সময় খাওয়ানোর জন্য পরানো হয়েছিল রাইলস টিউব। সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তিনি। তবে মাঝেই মাঝেই পেটে অস্বস্তি বোধ করতেন।
বেশ কিছুদিন ধরে তার পেটে অসহ্য যন্ত্রনা শুরু হয়। ভর্তি করা হয় হাসপাতালে । অপারেশনের পর দেখা যায় তাঁর পাকস্থলীতে কুণ্ডলী পাকিয়ে রয়েছে প্রায় দুফুট লম্বা রাইলস টিউব। টিউবের মধ্যে ছিল খাবারের টুকরো। সফলভাবে অপারেশনের পর এখন সুস্থ কালীপদ।
ঢাকা, ১  ফেব্রুয়ারি( টাইমনিউজবিডি.কম ) // টিআই