ইসরাইলি সেনারা আরও অভিযোগ করেছে, এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে চাওয়া ৩০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
তবে ইসরাইলের এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস।
সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ২০০ জন হামাস যোদ্ধা রাফার একটি সুড়ঙ্গে আটকা পড়েছে। তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্ততাকারীদের অনুরোধে এখনো সাড়া দেয়নি তেল আবিব।
রাফা গাজা উপত্যকার এমন অঞ্চলে অবস্থিত তা এখনো ইসরাইলি সেনাদের দখলে আছে।
যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত অক্টোবরে হামাস ও ইসরাইর একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।চুক্তির প্রথম ধাপের মধ্যে রয়েছে, ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে জিম্মিদের মুক্তি। এছাড়া গাজা পুনর্গঠন ও হামাস ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে এতে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরাইল। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময়ে আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
এনএইচ