চিলির ঐতিহাসিক বন্দর নগরী ভাল্পারাইসোতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। রবিবার ১০ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রায় ১২ হাজার কর্মী দাবানল নিয়ন্ত্রণের জোর প্রচেষ্টা চালাচ্ছেন। শনিবার থেকে শুরু হওয়া ভয়াবহ এ দাবানলে কয়েক'শ ঘরবাড়ি পুড়ে গেছে।
সান্তিয়াগোর ১১০ কিলোমিটার পশ্চিমের এ নগরীকে একটি দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করার পর প্রেসিডেন্ট মিচেল ব্যাচলেট ওই এলাকার লোকজনকে সরিয়ে নিতে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং লুটপাট ঠেকাতে বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে।
এর আগে কর্তৃপক্ষ এ দাবানলের ঘটনায় ১৬ জনের প্রাণহানির কথা জানালেও পরে তা সংশোধন করে ১২ জনের মৃত্যুর কথা বলে।
একজন সরকারি কর্মকর্তা জানান, এটি হচ্ছে তাঁর জীবনে দেখা দাবানলগুলোর মধ্যে ‘সবচেয়ে ভয়াবহ’।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]