ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫৩৩ করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যায় এটাই সর্বাধিক।

স্বাস্থ্য মন্ত্রী আচমাদ ইউরিয়ান্তোর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

এ নিয়ে ইন্দোনেশিয়ায় সর্বমোট ১৩ হাজার ৬৪৫ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

ইউরিয়ান্তো বলেন, গত একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৫৯ জনে।

এখন পর্যন্ত দেশটিতে দুই হাজার ৬০৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার পর্যন্ত এক লাখ আট হাজার ৭০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

ভাইরাস প্রতিরোধে সরকারের ‘ঘরে থাকার’ নির্দেশ পালনে ইন্দোনেশিয়ার নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এমআর