আফ্রিকার দেশ জিবুতিতে আমেরিকার গোপন ড্রোন ঘাঁটি রয়েছে। স্যাটেলাইট ইমেজে গুগল আর্থের অনলাইন ম্যাপিং সার্ভিসের মাধ্যমে এ সংবাদ প্রচার করেছে দ্যা ইন্টারসেপ্ট।
সংবাদ মাধ্যমটি মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন ও গুগল আর্থের তথ্যের ভিত্তিতে বলছে, জিবুতির চাবেলি বিমানঘাঁটিকে উচ্চ প্রযুক্তির সামরিক যন্ত্রপাতির স্থানে পরিণত করা হয়েছে।
রাজধানী জিবুতি সিটি থেকে ছয় কিলোমিটার দূরে এ বিমানঘাঁটিকে একটি বিচ্ছিন্ন স্থানে পরিণত করা হয়েছে।
কয়েক বছর আগেই বিমানঘাঁটিকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এখন সে ঘাঁটিতে বিমানের বহুসংখ্যক হ্যাঙ্গার তৈরি করা হয়েছে।
এছাড়া সেখানে রয়েছে স্যাটেইলাটের ডিশ এবং বহুসংখ্যক পাইলটবিহীন ড্রোন।
পেন্টাগনের গত জুন মাসের এক নথিতে দেখা যায়-মার্কিন প্রতিনিধি পরিষদের কাছে দেশটির সামরিক কর্মকর্তারা ৭৬ লাখ ডলার চেয়েছেন ওই বিমানঘাঁটির বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য।
অথচ মার্কিন কর্মকর্তারা চাবেলি বিমানঘাঁটি নিয়ে এতদিন একেবারেই কিছু বলেননি।
এসএইচ





