তিউনেশিয়ায় পর্যটন নগরী সৌসির একটি পর্যটক হোটেলে সন্ত্রাসী হামলায় বিদেশী নাগরিকসহ অন্তত ৩৭ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৬ জন।
নিহতদের মধ্যে তিউনেশিয়ার নাগরিকের পাশাপাশি ব্রিটিশ, জার্মাানি, বেলজিয়াম এবং অন্তত একজন আইরিশ নাগরিক রয়েছে। দেশটির আন্ত:দেশীয় মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার এ হামলার ঘটনা ঘটেছে।
আল জাজিরা জানিয়েছে, হামলার সময় পুলিশের গুলিতে এক হামলাকারীও নিহত হয়েছেন। এতে আরো একজন জড়িত রয়েছেন।
স্থানীয় একটি রেডিও জানিয়েছে যে 'ইম্পেরিয়াল মারহাবা' হোটেলে এই হামলা হয়েছে। হামলাকারী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে।

এদিক অন্য প্রতিবেদনে বলা হচ্ছে, দুটি হোটেলে হামলা হয়েছে। তেউনশিয়ার প্রেসিডেন্ট বেজি কায়েদ ইসেবসি সৌসির হাসপাতালে আহতদের দেখতে যান এবং এ হামলার তীব্র নিন্দ জানান।
আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন যে পর্যটকদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। কিন্তু এটা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না। তিনি আরো বলেছেন যে এই হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
উল্লেখ্য, এর আগে গত মার্চে দেশটির রাজধানী তিউনিসের একটি জাদুঘরে এক সন্ত্রাসী হামলায় ২২জন নিহত হন যাদের বেশিরভাগই বিদেশী পর্যটক।

জেডআই, কেবি





