নয় বছর আগে সন্ত্রাসী দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয় উত্তর কোরিয়াকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দেশটিকে সন্ত্রাসের মদদদাতা দেশ হিসেবে ঘোষণা দিলেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ায় আরও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন তাঁরা।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, বাস্তবে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি সীমিত আকারে হতে পারে।
ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপের জন্য উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে দায়ী করেছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বানকে সমর্থন করেছেন।
গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘকে উত্তর কোরিয়ায় তেলের ওপর নিষেধাজ্ঞা এবং দেশটির নেতা কিম জং উনের সম্পদ জব্দ করাসহ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।





