সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের ওসাকায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই তারা সাত গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয়।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে বড় জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া। শেষ পর্যন্ত ১০-০ গোলের ব্যবধানে ম্যাচ শেষ হয়।
বাংলাদেশের জন্য এটি বড় হতাশার হার। এশিয়া কাপ খেলা এবং এশিয়ান গেমসের আগে দীর্ঘ প্রস্তুতির পর এমন ফল নিয়ে প্রশ্ন উঠেছে দলের সামগ্রিক প্রস্তুতি ও কৌশল নিয়ে।
ম্যাচে বাংলাদেশের একাদশ নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে শুরুতে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে এমন সিদ্ধান্ত দলের কৌশল নিয়েও আলোচনা তৈরি করেছে।
এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল চীনে দুই সপ্তাহ অনুশীলন করেছে। এরপর উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করায় দলের প্রস্তুতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াই করেছিল বাংলাদেশ। তবে এবার সেই প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। বরং পুরো ম্যাচজুড়েই আধিপত্য ধরে রেখে বড় জয় তুলে নেয় উত্তর কোরিয়া।
জাপানের নাগোয়ায় এবারের এশিয়ান গেমসের মূল আয়োজন হলেও টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে সাঁতারসহ কয়েকটি ইভেন্ট। গেমস উপলক্ষে রাজধানী টোকিওতে তেমন উৎসবমুখর পরিবেশ চোখে পড়েনি।
এস





