পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিতে রোববার ‘জঙ্গি’দের রকেট হামলায় তিন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের নিরাপত্তায় যারা প্রাণ দিলেন, তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না।
প্রসঙ্গত, জিহাদি সংগঠন তেহরিক-ই-তালেবানকে (টিটিপি) নিষ্ক্রিয় ও নির্মূল করার উদ্দেশে উত্তর ওয়াজিরিস্তানে জার্ব-ই-আজব নামে অপারেশন চালিয়ে আসছে পাকিস্তানের সেনাবাহিনী।
চলতি বছরের জুনের দিকে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল টিটিপি ও এর সহযোগী সংগঠন উজবেক। সূত্র: ডন।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





