দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত প্রতিষ্ঠান স্যামস্যাং গ্রুপের প্রধানকে মুক্তি দিয়েছে আদালত। দীর্ঘ ১ বছর জেলে থাকার পর দক্ষিণ কোরিয়ার আপিল কোর্ট বা উচ্চ আদালত থেকে তাকে মুক্তি দেয়।

সাবেক প্রেসিডেন্টকে ঘুষ দেওয়ার অভিযোগে স্যামস্যাং গ্রুপের প্রধান ইয়াং লি কে আটক করে পুলিশ। পরে এক লোকাল আদালতের রায়ে ইয়াং লির পাঁচ বছরের জেল হয়। তারপর জেলে ১ বছর থাকার পরে দক্ষিণ কোরিয়ার আপিল কোর্ট তাকে সাজা থেকে মুক্তি দেন।

তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ঘুষ দিয়েছিলেন এবং দুর্নীতির সাথে জড়িত। যার বিরুদ্ধে পরবর্তীতে তিনি উচ্চ আদালতে আপিল করেন।

'স্যামস্যাং' বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান, যার প্রধান ৪৯ বছর বয়সী ইয়াং লি। তাকে ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে আটক করে পুলিশ।

জেড