সিরিয়ার আলেপ্পো শহর থেকে ফ্রি সিরিয়ান আর্মির(এফএসএ) কমান্ডার পালিয়ে তুরস্কে চলে গেছে।আলেপ্পো শহর থেকে চৌদ্দ হাজর সৈন্যকে সরিয়ে নিয়েছে এফএসএ।

নাম প্রকাশ না করে তুরস্কের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক হুররিয়াত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।রাজধানী দামেস্ক থেকে আলেপ্পো শহরটি ৩১০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

দৈনিক হুররিয়াতকে ওই সূত্র নিশ্চিত করেছে যে, এ গোষ্ঠীর কমান্ডার জামাল মারুফ পালিয়ে তুরস্কে চলে গেছেন এবং তিনি বর্তমানে তুরস্কের রাষ্ট্রীয় নিরাপত্তায় অতিথি হিসেবে রয়েছেন। মারুফ কবে তুরস্কে পালিয়ে গেছেন তা বলতে অস্বীকার করেছে ওই সূত্র তবে গত দুই সপ্তাহের যেকোনো একদিন হবে বলে জানিয়েছে। এছাড়া, মারুফ তুরস্কের ঠিক কোথায় অবস্থান করছেন তাও জানাতে চাইনি ওই সূত্র।

ইআর