লাইবেরিয়ার প্রধান মেডিকেল কর্মকর্তা ২১ দিন যাবৎ নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। তার এক সহযোগী ইবোলোয় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর এভাবে থাকার সিদ্ধান্ত নেন তিনি।

দেশটির সহকারী স্বাস্থ্যমন্ত্রী বারনিস বলেন, ইবোলোর কোনো লক্ষণ তার মধ্যে নেই। তিনি পুরোপুরি নিরাপদ থাকতে এ অবস্থায় আছেন। এই ভাইরাসে আক্রান্ত কারো সাথে তিনি সাক্ষাৎ করতে চাচ্ছেন না। মাঝে মাঝে তিনি স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করছেন।

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা বলেছে, পশ্চিম আফ্রিকায় ইবোলো আক্রান্ত হয়ে তিন হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এছাড়া এই অঞ্চলের ৬,৫০০ জন ইবোলোয় আক্রান্ত হয়েছেন।

লাইবেরিয়ায় এই রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে ১,৮৩০ জন মারা গেছেন। এর মধ্যে গত দুই দিনে মৃত্যুবরণ করেছেন ১৫০ জন।

এখন স্বাস্থ্যকর্মীরাও সুরক্ষিত নয়। আক্রান্ত রোগীদের শরীর থেকে তাদের মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। নিরাপত্তার চাদরে আবৃত হয়ে ঘোরাফেরা এবং স্বাস্থ্য সেবা দিচ্ছেন তারা।

এই ভাইরাসে আক্রান্ত মানুষদের পৃথক থাকার সর্বোচ্চ সময় ২১ দিন বলেও জানায় স্বাস্থ্য সংস্থা।

এ সপ্তাহে জাতিসংঘে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইবোলোর বিরুদ্ধ দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে বলেন, " আমরা কোথায় এবং আমাদের কোথায় থাকা প্রয়োজন এই দুয়ের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে।"

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ