থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও পার্শ্ববর্তী প্রদেশগুলোতে দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।
দেশটিতে চলমান অস্থিরতা নিরসন করতে আজ মঙ্গলবারে এক মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামীকাল বুধবার থেকে জরুরি অবস্থা কার্যকর করা হবে।
জরুরি অবস্থা চলাকালে সরকার কোনো ধরনের অভিযোগ ছাড়া যে কাউকে গ্র্রেফতার করতে পারবে। এছাড়া যে কোনো ধরনের সভা নিষিদ্ধ করতে পারবে।
থাই উপপ্রধানমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল বলেছেন, দেশের পরিস্থিতি ঠিক করতে এবং আইন জোরদার করতে মন্ত্রীসভা জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে।
সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগ করতে বাধ্য করতে চাচ্ছেন।কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে ২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন।