ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন পররাষ্ট্র সচিবের সাক্ষাতের পর জানিয়েছেন, দুই বিদেশী নাগরিক হত্যাকাণ্ডের পর সরকার কূটনৈতিক জোন ও নির্দিষ্ট কিছু জেলায় বাড়তি পুলিশী নিরাপত্তা দেয়ায় তারা আগের চেয়ে নিরাপদবোধ করছেন। 

সন্ধ্যায় পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

দুই বিদেশী হত্যাকাণ্ডের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফ করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে।  ঢাকায় এখন চলাচলে আপনারা নিরাপদ ভোগ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারের দেয়া বাড়তি পুলিশি নিরাপত্তায় তারা আগের চেয়ে নিরাপদবোধ করছেন।  

বৈঠকে এ বিষয়ে কোন আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, আগামি বছরের শুরুতে ইইউ’র একটি বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।  আগামী মাসে বাংলাদেশ ও ইইউ এর মধ্যে একটি যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।  এসব বিষয়ে আলোচনা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের পর জার্মান রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বসেন।

এআই