এবার ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে অস্কার পেয়েছে সেরা ছবির তালিকায় ১৩টি বিভাগে মনোনয়নে থাকা ' দ্যা শেপ অব ওয়াটার'। এবারও এই পুরস্কার ঘোষণার জন্য আমন্ত্রণ পেয়েছেন ওয়ারেন বিটি ও ফে ডানঅ্যাওয়ে।

পুরস্কার নেওয়ার জন্য এসেছেন 'দ্যা শেপ অব ওয়াটারের' পরিচালক গিয়েরমো দেল তোরো। এবারের অস্কারে সেরা পরিচালকও হয়েছেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ারেন বিটি ও ফে ডানঅ্যাওয়ে।

এবার অস্কারে ছবিটি ১৩টি বিভাগে মনোনয়ন থাকলেও পুরস্কার জিতেছে সেরা ছবি, সেরা পরিচালক, অরিজিন্যাল স্কোর ও প্রোডাকশন ডিজাইনে।

অস্কারে মনোনয়ন পাওয়ার পর ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সব উৎকণ্ঠা দূর করে ছবিটি অস্কারে সর্বোচ্চ চারটি বিভাগে পুরস্কার জিতেছে।

চারদিকে যৌন নিপীড়নের ব্যাপারে যেভাবে চলচ্চিত্রের নারীরা সোচ্চার হয়েছে, তাতে অনেকে ধরেই নিয়েছিলেন, এবার অস্কারে সেরা ছবির পুরস্কার পাবে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিটি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা স্টার মুভিজ চ্যানেলেও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারছেন।

জেড