ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। ইহুদিবাদী রাষ্ট্রটির কর্তৃক অবৈধভাবে দখল হওয়া পশ্চিম তীরে একটি চেক পয়েন্ট ওই নারীকে গুলি করা হয়।
অভিযোগ করা হয়, ওই নারী এক সেনাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করায় তাকে গুলি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হেবোর্নের কাছাকাছি একটি চেকপয়েন্টে ১৯ বছর বয়সী ওই নারীকে গুলি করা হয়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
ইসারয়েলি সেনাবাহিনীর মুখপাত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, "এক সেনাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করায় তার পায়ে গুলি করা হয়।"
পরে জানা যায়, তার বুকে নির্বিচারে অনেকগুলো গুলি করা হয়। কিন্তু ওই সেনা আহত হননি।
সেনাবাহিনী দাবি করেছে, আহত হওয়ার পর ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এক ভিডিওতে দেখা যায়, গুলি করার পর ওই নারীকে ফেলে রাখা হয় এবং তার রক্তক্ষরণ হতে থাকে।
জেডআই





