এক সন্তান নীতি থেকে সরে আসার কারণে দেশটিতে জনসংখ্যা ব্যাপক ভাবে বাড়ছে বলেই ধারণা করা হচ্ছে।
শনিবার সরকার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির এ সংখ্যা স্পেনের মোট জনসংখ্যার প্রায় সমান।
চীনের এক সন্তান নীতির ক্ষেত্রে দেশটির এই ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পূর্ণভাবে বিপরীতমুখী। শনিবার চীনের পাঁচ বছর মেয়াদি এক পরিকল্পনায় এ তথ্য জানান হয়েছে।
চীনের কমিউনিস্ট নিয়ন্ত্রিত পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে পঠিত পাঁচ বছর মেয়াদি এক খসড়া পরিকল্পনায় বলা হয়, ২০২০ সাল নাগাদ । চীন দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বেশী জনসংখ্যার দেশ হিসেবে পরিচিত।
২০১১ সালে দেয়া আগের তথ্যের সাথে এটা সাংঘর্ষিক। ওই সময় চীনের দম্পতিদের এক সন্তান নীতি কঠোরভাবে মেনে চলতে হত। এর ফলে গত বছর চীনের জনসংখ্যা ১শ’ ৩৯ কোটির মধ্যে ধরে রাখা সম্ভব হয়।
কর্তৃপক্ষ জোর দিয়ে বলেন, পরিবার পরিকল্পনার বিভিন্ন আইন দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বড় অবদান রাখলেও এগুলো প্রায় ক্ষেত্রেই কঠোরভাবে মেনে চলায় কর্মশক্তি হ্রাস পায় এবং নারী-পুরুষের মধ্যে ব্যবধান অনেক বেড়ে যায়।
এর ফলে গত পাঁচ বছরের তুলনায় আগামী পাঁচ বছর চীনের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
এসএম





