জাতীয় ঐকমত্যের সরকার গঠন করার পথ পরিষ্কার করতে পদত্যাগ করছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। এজন্য এরইমধ্যে তিনি পদত্যাগপত্র পেশ করেছেন।
গত বুধবার ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ফাতাহ আন্দোলনের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে। এরপর রামি হামদাল্লাহ পদত্যাগপত্র জমা দিলেন।
এ ঘটনার পর গাজাভিত্তিক হামাস নেতা শেখ হাসান ইউসুফ বলেছেন, তারাও একই ধরনের আন্তরিকতার স্বাক্ষর রাখবেন যাতে করে একটি ঐকমত্যের সরকার গঠন করা সহজ হয়। তিনি জানান, হামাসের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াও পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। হাসান ইউসুফ বলেন, ঐকমত্যের সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এরই অংশ হিসেবে পদত্যাগের ঘটনা ঘটছে। এখন টেকনোক্র্যাট মন্ত্রী দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে।
হামাস ও ফাতাহ’র মধ্যে সই হওয়া চুক্তি অনুসারে পাঁচ সপ্তাহের মধ্যে এ দু’টি সংগঠন ঐকমত্যের ভিত্তিতে ফিলিস্তিনে অন্তর্বর্তী সরকার গঠন এবং ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে। এ সমঝোতার কারণে ইহুদিবাদী ইসরাইল ক্ষুব্ধ হয়েছে এবং তারা ফিলিস্তিনের সঙ্গে মার্কিন ফরমুলার কথিত শান্তি আলোচনা বন্ধ করে দিয়েছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ঐকমত্যের সরকার গঠনে আরেক ধাপ এগিয়ে ফিলিস্তিন
জাতীয় ঐকমত্যের সরকার গঠন করার পথ পরিষ্কার করতে পদত্যাগ করছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। এজন্য এরইমধ্যে তিনি পদত্যাগপত্র পেশ করেছেন। গত বুধবার ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ফাতাহ আন্দোলনের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে।





