সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর মোসাফফাহ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে মোসাফফায় স্টিল ওয়াল্ডিং করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মোহাম্মদ সেলিম (৫০)। তিনি চট্টগ্রাম হাটহাজারী মাদার্শার আনু মিয়ার ছেলে। সেলিম আবুধাবীর ন্যাশনাল মেরিন কোম্পানিতে ওয়ালিং শ্রমিক হিসেবে ২৪ বছর ধরে কর্মরত ছিলেন।

 

এমআইএস।