ইংল্যান্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছে বিদ্যালয়টির দুই শিক্ষার্থী। কফির মধ্যে বিষ মিশিয়েছিল দশ বছর বয়সী ওই দুই শিক্ষার্থী। সোমবার এ খবর জানিয়েছে মেইল অনলাইন।
তবে, আরেক শিক্ষার্থীর সতর্কতার ফলে বেঁচে গেছেন ওই শিক্ষক। ৩৯ বছর বয়সী ওই শিক্ষকের নাম এমা প্লেসেস। স্কুলটির নাম ক্লাফেম টেরেস কমিউনিটি প্রাইমারি স্কুল।
জানা গেছে, দুই শিক্ষার্থী মিলে তাদের শিক্ষিকা এমার কফির ফ্লাস্কে বিষ ঢেলে দেয়। বিষয়টি খেয়াল করে তাদের আরেক সহপাঠী। সে-ই পড়ে তার শিক্ষিকাকে বিষয়টি অবহিত করে। শিক্ষিকা এমা ফ্লাস্ক খুলে বিষের গন্ধ টের পান।
এ ঘটনার পর স্কুলে পুলিশ ডেকে আনা হয়। পুলিশ কফির ফ্লাস্কটি সংগ্রহ করেছে।
ওই দুই শিক্ষার্থী একটি ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এই ডাকাত দলটি তাদেরকে 'দি মাফিয়া' নামে পরিচয় দিয়ে থাকে। দি মাফিয়া স্কুলের ৬ জন শিক্ষকের একটি হট লিস্ট তৈরি করেছে।  
ধারণা করা হচ্ছে, একে একে এই ৬ জন শিক্ষককেই হত্যার ষড়যন্ত্র করেছিল 'দি মাফিয়া'। সূত্র: মেইল অনলাইন
[b]ঢাকা, ০৫ মে (টাইমনিউজবিডি) //এমএ
[/b]