মিশরের মন্ত্রীসভার পদত্যাগপত্র গ্রহণ করলেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। এক বিবৃতিতে প্রেসিডেন্টের দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।

মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলাব মন্ত্রীসভার পদত্যাগ পত্র জমা দেন।

তবে নতুন মন্ত্রীসভা গঠন করার আগ পর্যন্ত সদ্য পদত্যাগ করা মন্ত্রীসভাকেই দায়িত্ব পালন করতে বলেছেন প্রেসিডেন্ট সিসি।

বিবৃতিতে পদত্যাগের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। তবে কৃষিমন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতারের এক দিন পর মন্ত্রীসভা পদত্যাগ করল।

মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহম্মদ মুরসিকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনা প্রধান সিসি।

এরপর দেশটির সাধারণ মানুষের উপর দমন-পীড়ন চালানো হয়। বিশেষ করে মুসলিমদের উপর অমানুষিক নির্যাতন চালানো হয়।

সিসি-বিরোধী বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হয়। এতে কয়েক হাজার মানুষ মারা যান।

ইসলামপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে দেয় সিসি সরকার। তাদের হাজার হাজার মানুষকে মেরে ফেলে। কয়েক শ'কে আদালতের মাধ্যমে ফাঁসি দেয়া হয়। এখনও প্রায় ৪৩ হাজার নেতা-কর্মীকে আটক রেখেছে সিসি সরকার।

জেডআই