জাপানে প্রবল বৃষ্টিতে ভূমিধসে কমপক্ষে ২০ জন নিখোঁজ হয়েছেন।

আজ ৩ জুলাই (শনিবার) জাপানের মধ্যাঞ্চলীয় শহর আটামিতে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসে অনেক ঘরবাড়ি একেবারে গুড়িয়ে গিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও বিদ্যুৎ ব্যবস্থা।

স্থানীয় জনসাধারণকে আতঙ্কে বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়ে এদিক সেদিক ছুটতে দেখা যায়।

নিখোঁজদের সন্ধানে ইতোমধ্যে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন। তথ্যসূত্র: এনএইচকে ও আল জাজিরা।

এইচএন