আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে পশ্চিম ত্রিপুরায়। শনিবার শেষ হয়েছে সেখানে প্রচার প্রচারণা।
পশ্চিম ত্রিপুরায় মূল লড়াই সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে হলেও এবারই প্রথম প্রার্থী দিয়েছে তৃণমূল।
এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৪৬ হাজার ৭৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩৪ হাজার ৭০২ জন। মহিলা ভোটার ৬ লাখ ১২ হাজার ৯২ জন। ভোট গ্রহণ হবে মোট ১ হাজার ৬০৫ টি কেন্দ্রে।
পরিবর্তনের স্লোগান দিয়ে এবারই প্রথম এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছে তৃণমূল কংগ্রেস। লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপিও।
অন্যদিকে, কংগ্রেস থেকে বের হয়ে ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস গঠন করেছেন সুবল ভৌমিক। প্রথমে তৃণমূলের সঙ্গে জোটের ঘোষণা করেও পরে তা হয় না।
ফলে এককভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস। প্রার্থী দলের সুপ্রিমো সুবল ভৌমিক।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]