তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতুগলো পরবর্তী সরকার গঠনের আশা ছেড়ে দিয়েছেন। সপ্তাহব্যাপী প্রচেষ্টার পরও কোনো দলকে জোট গঠনের জন্য রাজি করাতে না পারায় সরকার গঠন করতে পারছেন না তিনি।
মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করে জোট সরকার করতে না পারার কথা আনুষ্ঠানিকভাবে জানালেন দাভুতুগলো।
এর ফলে জুনে সংসদ নির্বাচন হওয়ার কয়েক মাসের মধ্যে আবার নতুন করে নির্বাচন হওয়ার পথ সুগম হল।
প্রেসিডেন্ট কার্যলয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৯ জুলাই বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে জোট গঠনের জন্য সময় নিয়েছিলেন দাভুতুগলো।
নতুন সরকার গঠনের জন্য আগামী ২৩ তারিখের সময়সীমা শেষ হওয়ার আগেই সব ধরনের সম্ভাবনা শেষ হয়ে যায়। ফলে তুরস্ককে চট করে নতুন একটি নির্বাচন সম্পন্ন করতে হবে।
জেডআই





