রেকর্ড সংখ্যক শরণার্থীরা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্র হাঙ্গেরিতে প্রবেশ করেছেন। হাঙ্গেরি সীমান্তে বেড়া তৈরির কাজ শেষ করার এক দিন আগে তারা সার্বিয়া থেকে দেশটির প্রবেশ করেন।

দুই হাজার ৯৩ জন আশ্রয় প্রার্থীরা সীমান্ত পার হয়ে হাঙ্গেরির রোজকে শহরে প্রবেশ করেছেন। যা এখন পর্যন্ত এক দিনে সীমান্ত পার হওয়া শরণার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। সোমবার এক বিবৃতিতে পুলিশ এই তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে মেসিডোনিয়া হঠাৎ করে সীমান্ত বন্ধ করে দিলে যে সাত হাজার শরণার্থীরা আটকে পড়েন তাদের মধ্যেও এরা ছিলেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম সবচেয়ে বেশি বিপদে পড়েছে ইউরোপ।

ইরাক থেকে আসা শরণার্থীদের মধ্যে ২৯ বছর বয়সী এক আইটি ইঞ্জিনিয়ার বলেছেন, "আমরা মেসিডোনিয়ায় দু'দিন থেমে ছিলাম। সেই সংঘর্ষ ছিল খুবই ভয়াবহ। পুলিশ গুলি করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। আমি দেখেছি এক বৃদ্ধাকে পেটানো হয়েছে। তার টাকা ও কাগজপত্র ছিনিয়ে নেয়া হয়েছে।"

জেডআই