সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে পুলিশ। দুর্নীতি ও বিচার প্রক্রিয়ার ওপর অবৈধভাবে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এর আগে গত মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছিল সারকোজিকে।

দেশটির সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ২০০৭ সালের নির্বাচনে তার প্রচারণায় লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফি অর্থায়ন করেছেন। এই অভিযোগের তদন্ত কাজে প্রভাব খাটিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে সারকোজির বিরুদ্ধে। প্রভাব খাটানোর বিষয়ে জিজ্ঞাসবাদ করার জন্যে গত মঙ্গলবার তাকে প্যারিসের নিকটবর্তী নাঁটেয়েতে আটক রাখা হয়েছিল।

এ ঘটনায় দুই বিচারক ও তার আইনজীবী থিয়েরি হারজগকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সারকোজিই প্রথম ফরাসি প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারীর ব্যক্তি যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে পুলিশ। এর ফলে ২০১৭ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজির প্রতিদ্বন্দ্বিতা প্রশ্নের মুখে পড়বে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ