ভারতের দিল্লি রাজ্যে আম আদমি পার্টি বা আপ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র বিধায়ক রামবীর শোকিন। এর ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে আপ।
রামবীর শোকিন সম্প্রতি প্রতিশ্রুতি পূরণ না হলে আপ সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। সোমবার দিল্লির লেফটেনেন্ট গর্ভনর নাজীব জঙের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন প্রত্যাহারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন তিনি।
এর ফলে ৭০ সদস্যের দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারের সদস্য সংখ্যা দাঁড়াল ৩৫ জনে। সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে সরকার ধরে রাখার জন্য প্রয়োজন ৩৬ জন বিধায়কের সমর্থন।
রামবীর শোকিন অভিযোগ করেছেন, কেজরিওয়াল জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার ‘একটিও’ পূরণ করেত পারেননি তিনি। তার দাবি, পানি ও বিদ্যুৎ সমস্যার কোনো সমাধান হয়নি। পাশাপাশি, জন লোকপাল বিল ইস্যুতে কেজরিওয়ালের ভূমিকাও নিন্দনীয়।
শোকিনের সমর্থন প্রত্যাহারের পর সরকার বাঁচাতে এখন নতুন পরিকল্পনা হাতে নিতে হবে কেজরিওয়ালকে। এর আগে আপ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছিলেন বিনোদ কুমার বিন্নি এবং আসিফ মোহম্মদ খান। বিন্নির কণ্ঠে সুর মিলিয়ে আম আদমি সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার অভিযোগ আনেন শোকিন।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
আন্তর্জাতিক
সংখ্যাগরিষ্ঠতা হারাল আপ সরকার
ভারতের দিল্লি রাজ্যে আম আদমি পার্টি বা আপ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র বিধায়ক রামবীর শোকিন। এর ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে আপ। রামবীর শোকিন সম্প্রতি প্রতিশ্রুতি পূরণ না হলে আপ সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন।





