ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বামপন্থী সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে দেশটির বিমান বাহিনীর তিন জেনারেলকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। দেশটিতে সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন চলছে।
দক্ষিণ আমেরিকান পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে মাদুরো বলেন, ‘গ্রেফতারকৃত জেনারেলদের সঙ্গে বিরোধী রাজনীতিকদের যোগাযোগ ছিল। তারা বৈধভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিমান বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন।’
মাদুরো বলেন, ‘যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে বিরোধী দলের একটি অংশের সরাসরি যোগাযোগ ছিল এবং তারা বলছিলেন যে এ সপ্তাহটি সরকার পতনের চূড়ান্ত সপ্তাহ।’
এটা মাদুরো সরকারের মধ্য থেকেই সরকার বিরোধী প্রথম তৎপরতা। রাজপথে ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভের পর সরকার বিরোধীদের ওপর ক্রমবর্ধমান দমন-পীড়নের মধ্যেই সরকারের জন্য হুমকিস্বরূপ এ ঘটনাটি ঘটল। বিক্ষোভকালে অন্তত ৩৪ জন প্রাণ হারিয়েছে।
সান ক্রিস্টোবাল শহরে সরকার বিরোধী মেয়র ড্যানিয়েল সেবালোসকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শহরটিতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।
এছাড়াও উত্তরাঞ্চলীয় শহর সান ডিয়েগোর মেয়র এনজো স্ক্যারানোকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
গত সপ্তাহে কয়েক ঘন্টার ব্যবধানে তাদের গ্রেফতার করা হয়।
গত মাস থেকে বিচারের জন্য বিরোধী দলীয় নেতা লিয়োপোলদো লোপেজকে বন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সহিংসতায় উস্কানির অভিযোগ আনা হয়েছে। সূত্র: এএফপি
ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই
আন্তর্জাতিক
ভেনিজুয়েলায় অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে ৩ জেনারেল গ্রেফতার
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বামপন্থী সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে দেশটির বিমান বাহিনীর তিন জেনারেলকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। দেশটিতে





