ইরাকে কাতারের অন্তত ২৬ নাগরিককে একদল অজ্ঞাত বন্দুকধারী অপহরণ করেছে বলে প্রাদেশিক সরকার ও পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
বুধবার ইরাকের সামাওয়া প্রদেশের সৌদি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতদের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ।
সামাওয়া প্রদেশের প্রশাসক ফালিহ আল-জায়াদি বলেছেন, কাতারের অন্তত ২৬ জনের একটি শিক‍ারি দলকে সামাওয়া মুরভূমির বুসায়া এলাকায় তাদের ক্যাম্প থেকে অপহরণ করেছে একদল বন্দুকধারী।

এমএম