রাডার সিস্টেমে ত্রুটির কারণে নিউজিল্যান্ডে সকল বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। সিস্টেমে ত্রুটি ধরার পর সব বিমান বন্দরে নামিয়ে আনা হয়। দেশটির কর্মকর্তারা বিমান চলাচল বিঘ্নের কথা নিশ্চিত করেছেন।

নিউজিল্যান্ডের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা এয়ারওয়েজ নিউজিল্যান্ডের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আজ স্থানীয় সময় বেলা ২টা ৪৮ মিনিটে রাডার অকেজো হয়ে পড়ে। এ মুহূর্তে আমরা রাডার নিয়েই কাজ করছি।’

রাডারে ত্রুটির কারণে সেখানে সকল বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে দেশটিতে কোন বিমান ওঠা-নামা করছে না। সূত্র: এএফপি

জেআই