সংবাদ সংস্থার মতে, কম্বোডিয়ার জাতীয় পরিষদ থাইল্যান্ডের এই হামলাকে ‘নৃশংস ও অমানবিক’ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

ডেইলি নেশন থাইল্যান্ডের মতে, থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়া থাইল্যান্ডের সা কায়েও প্রদেশে অবস্থিত একটি গ্রামে বিএম-২১ রকেট নিক্ষেপ করেছে, যার ফলে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাতে ২৩ থাই সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হন। আর বেসামরিক নাগরিক নিহত হন ৪১ জন।

এদিকে, কম্বোডিয়ায় বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় হিন্দু দেবতা বিষ্ণুর একটি মূর্তি ধ্বংস করেছে থাইল্যান্ড। এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সারা বিশ্বের অনুসারীদের অনুভূতিকে আঘাত করে এবং এমন ঘটনা ঘটা উচিত নয়।

এনএইচ