বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরান। কলকাতার বেনিয়াপুকুর থানায় বৃহস্পতিবার রাতে এফআইআর দায়ের করেন ইমরান।
এর আগে বৃহস্পতিবার বিকালে তৃণমূলের এই সংসদ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবাদের গুরুতর অভিযোগ এনেছিলেন সিদ্ধার্থনাথ। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ও ৩১৫ নম্বর ধারায় এফআইআর দায়ের করেন ইমরান।
কলকাতায় বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মলনে সারদা ইস্যুতে মমতা-সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ প্রসঙ্গ তুলতে গিয়ে সম্প্রতি পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদন উল্লেখ করে সিদ্ধার্থনাথ বলেছিলেন, বাংলাদেশের সরকারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতেই জামায়াতে ইসলামীকে সারদার অর্থ পাচার করেছিলেন ইমরান।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





