দাঁত ভেঙে তার মধ্যে ডিস্ক (কিছুটা ক্রিকেট ব্যাটের মত দেখতে) ঢুকিয়ে নিচের অংশের ঠোঁট তার মধ্যে জডি়য়ে সুন্দর হওয়া। প্রচন্ড ব্যথা লাগলেও মোটা অঙ্কের পণ পাওয়ার জন্য এটা করতেই হয়। আফ্রিকার দারিদ্রক্লিস্ট দেশ ইথিওপিয়ার সুরি নামক এক জনজাতি গোষ্ঠীর এই হল সংস্কার। বয়ঃসন্ধিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে খুব জোরে মেয়েদের বেশীরভাগ দাঁত ভেঙে দেওয়া হয়। রক্ত ভেসে যাওয়া অবস্থাতেই এরপর ক্রিকেট ব্যাটের মত দেখতে একটা জিনিস সেখান থেকে বের করা হয়।
একে বলা হয় লিপ প্লেট। যে মেয়ের লিপ প্লেট যত বড় হবে, বিয়েতে তার বাবা-মা তত পণ পাবে। পণ হিসাবে মেলে গরু। সেই লোভে মেয়ের অসহ্য যন্ত্রণাতেও বাবা-মা বেশ খুশিই হয়। এই উপজাতির ছেলেদর অবশ্য এতটা কষ্ট করতে হয় না। শরীরের ছুঁচের মাধ্যমে রঙ মাখলেই বিবাহ যোগ্য হয়ে যায় ছেলেরা। আর মেয়েদের সহ্য করতে হয় অসহ্য যন্ত্রণা, বদলে মেলে লিপ প্লেট আর পণ।
ইথিওপিয়ার সুরি উপজাতির এমন খবর ও ছবি প্রকাশ পাওয়ার পরই গোটা সাইবার দুনিয়া উত্তাল। ফেসবুক থেকে টুইটার এই ছবি দেদার শেয়ার হচ্ছে। সঙ্গে প্রতিবাদও হচ্ছে। এমনও শোনা যাচ্ছে সুরি উপজাতির নব প্রজন্ম নাকি এই রীতির বিরোধিতা করছে। সূত্র: ডেইলিমেইল, জিনিউজ।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
এ কেমন বর্বরতা!
দাঁত ভেঙে তার মধ্যে ডিস্ক (কিছুটা ক্রিকেট ব্যাটের মত দেখতে) ঢুকিয়ে নিচের অংশের ঠোঁট তার মধ্যে জড়িয়ে সুন্দর হওয়া। প্রচন্ড ব্যথা লাগলেও মোটা অঙ্কের পণ পাওয়ার জন্য এটা করতেই হয়। আফ্রিকার দারিদ্রক্লিস্ট দেশ ইথিওপিয়ার সুরি নামক এক জনজাতি গোষ্ঠীর এই হল সংস্কার। বয়ঃসন্ধিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে





