মঙ্গলবার পশ্চিমবঙ্গের সর্বত্র পালিত হচ্ছে মহরম। এদিন বিভিন্ন প্রান্তে ধর্মপ্রাণ মুসলিমরা ইরাকের কারবালার ময়দানে নিহত ঈমাম হুসাইন(রা:)-এর পরিবারবর্গ ও সঙ্গীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মহরম উপলক্ষে এদিন সকাল থেকে শহরের বি.বি.গাঙ্গুলী স্ট্রিট, কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, খিদিরপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড সহ বিভিন্ন এলাকায় তাজিয়া, দুলদুল বের হয়। প্রতিটি মিছিলই ছিল দেখার মতো।
এছাড়া চলে কোরানপাঠ, বিশেষ নামাজ ও ধর্মীয় আলোচনা। কলকাতার পাশাপাশি অন্য জেলাগুলিতেও মহরমের শোকমিছিল বের হয়। কারবালার করুণ কাহিনি ছাড়াও ইসলামি নববর্ষের প্রথম মাস নানাভাবে ঋদ্ধ।
জেআই





