ভারতের বিহার রাজ্যের ভোজপুর জেলার কুরমুরি গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ নারীকে গণধর্ষণ করেছেন ৩ দুষ্কৃতিকারী। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিহার পুলিশ জানিয়েছে, কুরমুরি গ্রামের পাঁচ নারী জীবন ধারণের জন্য কাগজ কুড়ান। প্রত্যেকেরই বাড়ি ডুমারিয়ায়। বুধবার সন্ধ্যায় কাগজ বিক্রি করতে তারা কুরমুরি গিয়েছিলেন। সেদিন কাজ শেষ হতে অনেক রাতহয়ে গিয়েছিল, তাই তারা ঠিক করে রাতটা কুরমুরি গ্রামে কাটিয়ে ভোরবেলা নিজেদের গ্রামে ফিরে যাবেন। সেই সুযোগেই তিন দুর্বৃত্ত পিস্তলের নিশানায় রেখে তাদের ধর্ষণ করে। এছাড়াও হুমকি দেয়, কাউকে এ বিষয়ে কিছু জানালে তার ফল ভাল হবে না।
এ ঘটনা নিয়ে তোলপাড় বিহার। শুক্রবার সকালে ফতেপুর-শিকরহাট্টার রাস্তা ঘিরে বিক্ষোভ করে শত শত মানুষ। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।
এমআর





