মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিভাগের কর্মী সাইফুল ইসলাম (২৭) মৃত্যু বরন করেছেন। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বুধবার রাত ১:৩০ মিনিটে তিনি মৃত্যুবরন করেন।

৭ জানুয়ারি থেকে হঠাৎ করে সাইফুল ইসলাম জ্বরে আক্রান্ত হয় । রেস্টে থাকাবস্থায় গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে তার শরীরিক অবস্থার অবনতি হলে দ্রুত আমপাংয়ের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় ডাক্তাররা তার রক্ত পরীক্ষা করে জানতে পারেন তিনি ক্রণিক লিউকমিয়া ক্যান্সারে আক্রান্ত। তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। হসপিটালে চিকিৎসাদিন অবস্থায় রাত যত বাড়তে থাকে ততই সাইফুলের অবস্থা অবনতির দিকে যেতে থাকে। মালয়েশিয়া কর্তব্য রত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত গোষণা করেন।

ঝালকাঠি জেলার নলসিটি থানার তিমিরকাটি গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। তার জন্মস্থান ঝালকাঠি হলেও স্বপরিবারে থাকতেন ঢাকার দক্ষিণ শেওরাপাড়া এলাকায়।

তিনি ২০০২ সালে ঢাকা আগারগাঁও হেড অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকুরীতে যোগদান করেন। কাজের সুবাদে চলতি মাসের ১ তারিখ মালয়েশিয়া আসে ।

এদিকে, হাসপাতালে তার মৃত্যুর সংবাদ শুনে বৃহস্পতিবার সকাল ৮ টায় হাইকমিশনার মহ: শহীদুল ইসলাম, শ্রম কাউন্সিলর মো: সায়েদুল ইসলাম, কমার্শিয়াল উইং ধননজয় কুমার দাস, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারি মো: মশিউর রহমান তালুকদারসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে ছুটে যান।

সাইফুল ইসলামের অকালমৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সাইফুল ইসলামের মৃত্যুতে তার সহকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। সাইফুল ইসলামের অকাল মৃত্যুতে রাষ্ট্রদূত মহ: শহীদুল ইসলাম ও দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারি সমবেদনা জানিয়েছেন।

পাসপোর্ট অধিদপ্তরের সহ: পরিচালক আফজাউল ইসলাম আজ বৃহস্পতিবার স্থানিয় সময় বিকেল সাড়ে ৬ টায় মালয়েশিয় এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সাইফুল ইসলামের মরদেহ নিয়ে যাচ্ছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

সোহান/এএস