আফগানিস্তানে সর্বশেষ সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে আমেরিকার দীর্ঘতম যুদ্ধের অবসান হলো।
২০০১ সাল থেকে প্রায় ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর ৩০ সেপ্টেম্বর ( সোমবার ) দেশটি থেকে মার্কিন অবস্থানের সমাপ্তি ঘটেছে।
দীর্ঘ এই ২০ বছরের যুদ্ধকালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪ জন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৯/১১-কে কেন্দ্র করে ২০০১ সালে আফগানিস্তানে সৈন্য পাঠিয়ে মার্কিন দখলদারিত্বও যুদ্ধের সূচনা করেন তৎকালিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার পূর্ণ ২ মেয়াদের পুরোটা সময় জুড়ে আফগান যুদ্ধে শক্তি ও ক্ষমতা প্রয়োগ করেছিলেন। তিনি তার সময়ে আমেরিকান সৈন্য ব্যাপকভাবে বৃদ্ধি করেছিলেন আফগানিস্তানে।
অপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সৈন্যদের দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তালেবানের সাথে চুক্তি সম্পাদনও করেছেন।
সর্বশেষ সৈন্য প্রত্যাহারের কাজটি তদারকি ও সম্পন্ন করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গত ২ সপ্তাহে মার্কিনিদের ফিরিয়ে নিছেন নিজ দেশে।
আফগানিস্তানে বিদ্যমান পরিস্থিতির আলোকে এই ৪ মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ সামাল দিয়েছেন। তবে আমেরিকান মূল্যবোধ ও স্বার্থ নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকেও তারা পরিচালিত হয়েছেন। তথ্যসূত্র : বিবিসি।
এইচএন





