গোটা বিশ্বেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার জন্য মতামত ব্যাক্ত করেছেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস
রোববার ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত লাখো মানুষের সমাবেশে মৃত্যুদণ্ড রদ করার আহবান জানিয়ে পোপ বলেন, “তুমি কাউকে হত্যা করবে না”।
মৃত্যুদণ্ডের তীব্র সমালোচনা করে পোপ এদিন বিশ্বের সব ক্যাথলিক রাজনীতিবিদের উদ্দেশে তার বার্তায় চার্চের পবিত্র এ বছরে মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহবান জানান।
“মৃত্যুদণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক বিশ্ব একটি সর্বসম্মত সিদ্ধান্ত নিক” এটিই তার চাওয়া বলে জানান পোপ ধর্মগুরু।
২০ নভেম্বর পর্যন্ত চার্চের পবিত্র জুবিলি বছরকে বিশ্বে আরও বেশি সম্প্রীতি ও ক্ষমার মধ্য দিয়ে অর্থবহ করে তোলার আহ্বান জানান তিনি।
একইসঙ্গে কারাগারের পরিবেশ উন্নত করারও আহ্বান জানিয়ে পোপ বলেন, স্বাধীনতা বঞ্চিত মানুষদের মানবিক মর্যাদাকে শ্রদ্ধা জানাতে তা করা প্রয়োজন।
এসএম





