ভারতের মৃত ঘোষিত এক ধর্মগুরুর মরদেহ তার আশ্রমে প্রায় ছয় সপ্তাহ ধরে ‘ডীপ ফ্রিজে’ রাখা হয়েছে। তার শিষ্যদের বিশ্বাস তিনি তাদের পথ দেখাতে আবার মর্ত্যলোকে ফিরে আসবেন।
ভারতের পাঞ্জাব রাজ্যের একটি ছোট শহরের ধর্মগুরু আশুতোষ মহারাজকে গত ২৯ জানুয়ারি ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। এর পর ভক্তরা তার দেহ ডীপ ফ্রিজে রেখে তার আবার জীবন্ত হয়ে ওঠার আশায় অপেক্ষা করছে।
সত্তরোর্ধ্ব আশুতোষ মহারাজ দিব্যজ্যোতি জাগ্রতি সংস্থানের প্রধান ছিলেন। সারা বিশ্বে তার লাখ লাখ ভক্ত-অনুসারী রয়েছে বলে দাবি করা হয়।
মিশনের মুখপাত্র বিশালানন্দ জোর দিয়ে বলেন যে, তাদের গুরু মারা যাননি প্রকৃত পক্ষে তিনি ধ্যানের সর্বোচ্চ স্তর ‘সমাধি’ দশায় রয়েছেন।
মিশনের মুখপাত্র স্বামী বিশালানন্দ বলেন, অনুসারীরা গুরুর ‘সমাধি’ দশা সমাপ্তির অপেক্ষা করছেন। তখন পর্যন্ত নুরমহল শহরের আশ্রমটি খোলা থাকবে। এ সময় অনুসারীরা নিজেরা নিজেদের ধ্যান ও আধ্যাত্মিক সাধনা করবেন।
চলতি সপ্তাহের গোড়ার দিকে তিনি বলেন, ‘মহারাজজি এখনো ভক্তদের মাধ্যমে তাদের ধ্যানমগ্ন অবস্থায় তিনি না ফেরা পর্যন্ত তার দেহ সংরক্ষণের জন্য বার্তা পাঠাচ্ছেন’।
এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে গুরুর মরদেহ ফ্রিজে রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে একটি আবেদন করা হয়েছে। নিজেকে গুরুর সাবেক গাড়ি চালক পরিচয় দেয়া ওই লোক দাবি করেন, গুরুর কয়েকজন শিষ্য তার সম্পদে ভাগ বসাতেই তার মরদেহ সৎকার করতে দিচ্ছে না।
পাঞ্জাব রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রীতা কোহলি বলেন, কর্তৃপক্ষ গুরুর মৃত্যু নিশ্চিত করেছে এ তথ্য অবগত হওয়ার পর আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।
কোহলি এএফপিকে বলেন, ‘পাঞ্জাব সরকার লোকটি ক্লিনিক্যালি ডেড বলে জানানোর পর আদালত লোকটির আবেদন খারিজ করে দিয়েছেন। এখন মরদেহ নিয়ে কি করা হবে সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব তার ভক্তদের।
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
আন্তর্জাতিক
মৃত ধর্মগুরুর মরদেহ ছয় সপ্তাহ ‘ডীপ ফ্রিজে’!
ভারতের মৃত ঘোষিত এক ধর্মগুরুর মরদেহ তার আশ্রমে প্রায় ছয় সপ্তাহ ধরে ‘ডীপ ফ্রিজে’ রাখা হয়েছে





