নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এবার ৮ কিশোরীকে অপহরণ করেছে ইসলামপন্থি সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী বোকো হারাম। উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি স্কুল থেকে বোকো হারাম গত মাসে শতাধিক ছাত্রীকে অপহরণ করে।
সম্প্রতি বার্তা সংস্থা এএফপি প্রচারিত এক ভিডিওতে বোকো হারেম নেতা আবু বকর শেকিউ সরকারের উদ্দেশে বলেন, আমিই আপনাদের মেয়েদের অপহরণ করেছি। উত্তর নাইজেরিয়ার এই প্রদেশটিতে স্থানীয় হাউসা ভাষায় প্রচলিত বক্তব্য হলো: 'পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ'।
সোমবার ৫ মে বোকো হারামের নেতা আবুবকর শেকাউ প্রথমবারের মতো একটি ভিডিও বার্তায় স্কুলছাত্রীদেরকে অপহরণের স্বীকারোক্তি দিয়ে তাদেরকে বাজারে বিক্রি করার হুমকি দেন। তিনি বলেন, আমি আপনাদের মেয়েদেরকে অপহরণ করেছি। আল্লাহর ওয়াস্তে তাদেরকে বাজারে বিক্রি করে দেব। মেয়েদের স্কুলে যাওয়া উচিত না। বরং তাদের বিয়ে দেয়া উচিত। আল্লাহ আমাকে তাদেরকে বিক্রি করে দেয়ার নির্দেশ দিয়েছেন। তারা তারই সম্পদ। আর আমি তার আজ্ঞা পালন করব।
তবে অপহৃতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা রাখা হয়েছে সে সম্পর্কে ভিডিও বার্তায় কিছু বলা হয়নি।
[b]ঢাকা,৭ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]