দিল্লীর ষষ্ঠ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। দুই দিনের এ অধিবেশনে সভার সিনিয়র এক সদস্য অস্থায়ী স্পিকার মনোনীত হবেন। তিনি নবনির্বাচিত আইনপ্রণেতাদের শপথবাক্য পাঠ করাবেন। অধিবেশনে সভার স্পিকার ও ডেপুটি স্পিকারও নির্বাচন করা হবে। দিল্লীর লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং আগামীকাল সভায় ভাষণ দেবেন।

নবগঠিত আম আদমি পার্টি সরকার নারীর নিরাপত্তা ও বিদ্যুতের মূল্য হ্রাসসহ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি নিয়ে অধিবেশনে আলোচনা করতে পারে।

সম্প্রতি দিল্লীর বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ৬৭ ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পায় মাত্র ৩ টি আসন। এরপর গত ১৪ ফেব্রুয়ারি ভারতের আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল রামলীলা ময়দানে দ্বিতীয়বারের মত দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর আগে ২০১৩ সালে প্রথমবার একই স্থানে শপথ নিয়েছিলেন কেজরিওয়াল। শপথ নেয়ার ১৪ মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। পদত্যাগের ঠিক এক বছরের মাথায় দ্বিতীয়বারের মতো রামলীলার খোলা ময়দানে আবারও দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আপ প্রধান। তিনি দিল্লীর অষ্টম মুখ্যমন্ত্রী।

এমএ