পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গণনা শুরুর দেড় ঘণ্টার মধ্যেই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের বড় ব্যবধানে এগিয়ে থাকার খবর আসছে।

বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) একযোগে রাজ্যের মোট ২০টি জেলার ৯০টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়।

বাংলাদেশ সময় সকাল ১০টা ৫ মিনিট নাগাদ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, এখন পর্যন্ত ১৭৭ আসনে এগিয়ে ‍আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। ৬৮টি আসনে এগিয়ে বামপন্থি সিপিএম ও জাতীয় কংগ্রেস জোট। এছাড়া, বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে ৮টি আসনে।

গত ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছয় দফায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়। ২৯৪ আসন বিশিষ্ট এ বিধানসভায় সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতায় প্রয়োজন হয় ১৪৮ আসনের।

এই ভোট গণনার পর জানা যাবে, রাজ্যের ৬ কোটি ৩৭ লাখ ভোটার কাকে দিচ্ছে সরকার পরিচালনার ম্যান্ডেট।

এমআর