দিবানিদ্রা আইনসিদ্ধ হল স্পেনের এক শহরে। ভ্যালেন্সিয়া প্রদেশের আডোর শহরের মেয়র জোয়ান ফস ভিটোরিয়া আনুষ্ঠানিক ভাবে প্রতিদিন দুপুর ২টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত-তিন ঘণ্টা শহরবাসীকে ঘুমের ছাড়পত্র দিয়ে আইন পাশ করেছেন।

পুরো শহর ঘুমোবে আর খোলা থাকবে বাজার-দোকানপাট, তা কি হয়? শহরের টাউন হলের মুখপাত্র জানিয়েছেন, ঘুমের জন্য বরাদ্দ ওই তিন ঘণ্টা বন্ধ থাকবে দোকান, বার, সুইমিং পুল সব কিছুই।

স্পেন নাকি এমনিতেই ঘুমোতে ভালবাসে। তবে আনুষ্ঠানিকভাবে দুপুরে ঘুমের সরকারি স্বীকৃতি মিলল এই প্রথম।

বাবা-মায়েদের বলে দেওয়া হয়েছে, ওই সময়টা যেন তারা বাচ্চাকাচ্চাদের ঘরের ভিতরেই আটকে রাখেন, যাতে তারা বাইরে বেরিয়ে খেলাধুলা করে অন্যের নিদ্রায় ব্যাঘাত ঘটাতে না পারে।

শহরবাসীকেও অকারণে শব্দ করতে বারণ করা হয়েছে।

শহরের কলকারখানার কর্মীরা যাতে দিনের তীব্র দাবদাহের সময়টায় কাজের ফাঁকে একটু জিরিয়ে নিতে পারেন, মূলত সেই উদ্দেশ্যেই ঘুমের সময় বেঁধে দিতে চেয়েছেন ভিটোরিয়া। কারখানা কর্তৃপক্ষ তা মেনে নেবেন, এমনটাই প্রত্যাশা তার।

ইআর