অাঞ্চলিক অাধিপত্যবাদী নীতি ভারতের অন্যতম সাধনা। আর ভারতের এই আধিপত্যবাদী নীতির ফলেই এই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি বলে মন্তব্য করেছেন জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি রাষ্ট্রদূত তাহমিনা জানজুয়া।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম 'ডন' জানিয়েছে, স্থানীয় সময় (মঙ্গলবার) জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি তাহমিনা জানজুয়া এসব কথা বলেন।

তাহমিনা জানজুয়া বলেন, এ অঞ্চলে সামরিক দিক থেকে একক আধিপত্য বজায় রাখতে ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জেনেভায় অনুষ্ঠিত ১৯২টি দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত জাতিসংঘের নিরস্ত্রিকরণ সভায় তাহমিনা জানজুয়া ভারতের সাম্প্রতিক আগ্রাসী ভূমিকাকে সভায় তুলে ধরে বলেন, ভারতের অস্ত্র-সম্প্রসারণ নীতি দক্ষিন এশিয়া তথা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।

প্রশঙ্গত, ভারত-শাসিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১৯ ভারতীয় সেনাকে হত্যা করেছে বলে অভিযোগ ভারতের। ভারতে এ ধরনের হামলায় বরাবরই পাকিস্তানকে দায়ী করে ভারত। এদিকে, এ ধরনের হামলায় পাকিস্তান বরাবরই অস্বিকার করে আসছে।

এরই মধ্যে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতীয় সেনাদের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

রাতের অন্ধকারে পাকিস্তানের সীমান্তের ভিতরে ডুকে ভারতীয় সেনাবাহিনী হামলা চালালে উত্তপ্ত হয়ে উঠে দুই দেশের সীমান্ত।

এদিকে, গোটা ঘটনার তীব্র সমালোচনার সঙ্গে সঙ্গে ভারতীয় আগ্রাসনকে পাল্টা হুঁশিয়ারি দিতেও ছাড়েননি পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তাঁর হুঁশিয়ারি, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত যে ছায়াযুদ্ধ চালাচ্ছে তার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। এটা পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত।

নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনাতেই ভারতীয় সেনারা যে হামলা করছে তার প্রতিরোধ করার ক্ষমতা পাক সেনাবাহিনীর আছে। পাকিস্তানের চুপ করে থাকাকে কেউ যদি দূর্বলতা বলে মনে করে, তাহলে সেটা ভুল হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন পাক প্রধানমন্ত্রী।

এদিকে, দুই দেশের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এই নিয়ে দক্ষিন এশিয়ার দেশসমূহ ছাড়াও উদ্বিগ্ন বিশ্ব সম্প্রদায়।

এসএম